Logo
S

shawonetc

2/2/2026

বাঙালি: নীতির কথা বলে, সুবিধার পথে হাঁটে

বাঙালির বিনোদন প্রায়ই কাউকে অপমান করার মধ্যেই শেষ হয়। সে সুশাসনের কথা বলে, কিন্তু ভোট দেয় সুবিধা দেখে। ধর্মনিরপেক্ষতার দাবি তোলে, আবার ভিন্ন ধর্ম দেখলেই তেড়ে ওঠে। বাঙালি ‘মেড ইন বাংলাদেশ’ চায়, কিন্তু বিদেশি লোগো ছাড়া বিশ্বাস করে না। বাংলা ভাষাকে ভালোবাসার কথা বলে, আর লিখে— “Ki koiro mama?” সে ভালো মানুষ হতে চায়, কিন্তু ‘ভালো’ মানে তার কাছে রঙ, বংশ আর টাকা। কবিকে ভালোবাসে—শুধু কবি মারা গেলে। জীবিত কবি হলে সে নাস্তিক, পাগল, বা অপ্রয়োজনীয়। ধর্ম মানে, কিন্তু সুবিধামতো। এক হাতে তসবিহ, অন্য হাতে সব নিষেধের তালিকা ভাঙার লাইসেন্স। নেতাকে গালি দেয় সারাবছর, আর ভোটের সময় মাথা নিচু করে সালাম দেয়। এই বাঙালি— যে শহীদ মিনারে ফুল দেয়, আর পরদিন বই ছিঁড়ে মুড়ে বাজারে যায়। এমন জাতি শুধু টিকে থাকে, কিন্তু সত্যিকারের বাঁচার সাহস কখনও শেখে না।

14 7 টি মন্তব্য

Sort by সবচেয়ে ভালো
S
A

akash_m

3. ঘন্টা আগে

খুব সুন্দর চিন্তা ধানে!

J

jamilakhatun

4. ঘন্টা আগে

অসাধারণ, মনে উঁকুন রকেট লেখা

M

masum_hasan

3. ঘন্টা আগে

ভালমানুষে ডিঙ্গো কথা মনে নাড়লে।